ব্রণ সাধারণত তৈলাক্ত ত্বকে বেশি দেখা যায়,এছাড়াও সব ধরণের ত্বকেই হতে পারে।
এখানে ব্রণ দূর করার কিছু কার্যকর টিপস দেয়া হলঃ
১। বেশি পানি পান করা। দিনে কমপক্ষে ১.৫ থেকে ২ লিটার পানি পান করা উচিত।
২। ব্রণ হলে ত্বকে একেবারেই হাত না দেয়া। ব্রণ ভুলেও খুঁটা যাবে না।
৩। বাইরে থেকে এসে অবশ্যই ত্বক পানি দিয়ে পরিষ্কার করতে হবে।এছাড়া ফেসওয়াস ও ব্যবহার করতে পারেন।ত্বকে মাইল্ড সাবান ব্যবহার করতে পারেন।
৪। দিনে কমপক্ষে দুবার ত্বক ধোঁয়া উচিত। সকালে ও রাতে।ত্বকে ২৫ বার ঠান্ডা পানির ঝাপটা দিতে পারেন। রাতে ত্বক গোলাপজল দিয়ে ধুয়ে নিতে পারেন।
৫। পর্যাপ্ত ঘুম দরকার। দিনে ৬ থেকে ৮ ঘন্টা ঘুমানো উচিত।
৬। ফলমূল ও শাকসবজি খেতে হবে। সকালে চিনি ছাড়া লেবু পানি খান।
৭। ত্বকের উপযোগী ক্রিম ব্যবহার করা উচিত। বরঞ্চ অনুপযোগী ক্রিম ব্যবহার বাদ দিতে হবে। ক্রিম ব্যবহারে ব্রন দেখা দিলে সেটা অবশ্যই বাদ দিতে হবে।খুশ
৮। রাতে ত্বকে মধু ও লেবু মিশিয়ে লাগাতে পারেন এবং সকালে উঠে উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
৯। মাথায় খুশকি থাকলে ব্রণের প্রবণতা বাড়ে। তাই খুশকি দূর করতে হবে।
১০। অতিরিক্ত তেল, ঘি খাওয়া থেকে বিরত থাকুন।
এই ১০ টি টিপস অত্যন্ত কার্যকরী। মেনে চললে অবশ্যই ব্রণ প্রতিরোধ করা সম্ভব।ইনশাল্লাহ❣️


Post a Comment
0Comments